শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৯-২০২৫ ১১:৪৭ অপরাহ্ন |
প্রথম অভিযানে রোববার (২১ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার ছিখটিয়া মসজিদের সামনে থেকে মোঃ রুবেল হোসেন (৩০) কে ১০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১৭/২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টামটা দক্ষিণ ইউপির রাঢ়া (মুন্সি বাড়ি) জামে মসজিদের সামনে থেকে মোঃ রিপন হোসেন (৪০) কে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধেও শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং- ১৬/ ২০২৫, একই ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থেকে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল। তাদের কাছ থেকে জব্দকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয়েছিল।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া