কচুয়ায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
২৫ মে, ২০২৬ ০৪:১৭ পূর্বাহ্ন

  

কচুয়ায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২২-০৯-২০২৫ ১১:৫১ অপরাহ্ন
কচুয়ায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
চাঁদপুরের কচুয়ার সহদেবপুর গ্রামের অধিবাসী মনোহর আলী ওরফে মনির হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সহদেবপুর জামালিয়া ওয়াদুদিয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার শতশত নারী-পুরুষ, ছাত্র-যুব সমাজ অংশগ্রহণ করে।

প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তারা বলেন, মনোহর আলী একজন সহজ-সরল ও নিরীহ মানুষ। তাকে পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহার করে তার মুক্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য হান্নান মিয়া, মামুন, জাকির পাটোয়ারী, গোলাম মোস্তফা, মিলন বেগম, সাবেক মহিলা মেম্বার নাসিমা আক্তার, শামীম হোসেন, মাহফুজা বেগম, সুখী বেগম প্রমুখ।

পরে এলাকাবাসী গণস্বাক্ষরের মাধ্যমে তার মুক্তির দাবি জানান এবং শতশত নারী-পুরুষের অংশগ্রহণে একটি মিছিল বের করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৯-২০২৫ ১১:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 317 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া