শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৯-২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ন |
গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) নিহতের বসত বাড়ীর পিছনে পুকুরে ডুবে নুসরাত জাহান নিহার মৃত্যু হয়।
পরে দুপুরে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসিলে কর্তব্যরত ডাক্তার তাকে বিকাল সাড়ে ৩ ঘটিকার মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট নিহতের পিতা রুহুল আমিন আবেদন করলে তার মৃত্যুর বিষয়ে কারো কোন সন্দেহ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি মো: বাহার মিয়া জানান, আমি ঘটনাটি আমার একজন এসআই দিয়ে হামানকর্দ্দীতে সরজমিনে তদন্ত করেছি। পানিতে ডুবে উক্ত ছাত্রী মারা গেছে। ঘটনা সঠিক। পরে চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের এর নিকট নিহতের পিতা রুহুল আমিন আবেদন করলে তার মৃত্যুর বিষয়ে কারো কোন সন্দেহ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি প্রদান করেছি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া