শাহতলী বাজার - সামাজিক বন্ধনের অপূর্ব মিলনমেলা
১৪ জুন, ২০২৬ ০৫:৪৫ পূর্বাহ্ন

  

শাহতলী বাজার - সামাজিক বন্ধনের অপূর্ব মিলনমেলা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৩-০৯-২০২৫ ১২:৫৭ অপরাহ্ন
শাহতলী বাজার - সামাজিক বন্ধনের অপূর্ব মিলনমেলা
চাঁদপুর সদর উপজেলার বুকে জেগে ওঠা বহু ঐতিহ্যের একটি নাম - শাহতলী বাজার। এ বাজার শুধু পণ্য কেনাবেচার জায়গা নয়, বরং একটি অঞ্চলের প্রাণকেন্দ্র, সামাজিক বন্ধনের মিলনমেলা। একসময় এ বাজারে ছিলো অপার জৌলুশ। সকালে সূর্য ওঠার সাথে সাথে দূর - দূরান্তের মানুষ দল বেঁধে আসতো, কোলাহলে মুখর হয়ে উঠতো গোটা এলাকা।

বাজারের প্রতি গলিগুলো ছিলো জনসমাগমে ভরপুর। কৃষক আনতো ক্ষেতের শাকসবজি, ব্যবসায়ীরা সাজাতো চাল - ডাল, খেজুরগুড়, মাছ আর নানা রকম পণ্য। শুধু কেনাবেচা নয়, এই বাজার ছিলো মানুষে মানুষে সম্পর্ক গড়ে ওঠার এক অসাধারণ স্থান।

তখনকার দিনে শাহতলী বাজারের প্রসারতা এতটাই বেশি ছিলো যে, আশপাশের এলাকা এই বাজারকেন্দ্রিক হয়ে উঠেছিলো সমৃদ্ধ ও প্রসিদ্ধ। গ্রামীণ অর্থনীতি সচল রাখার বড় একটি মাধ্যম ছিলো এই বাজার। মানুষের জীবনযাত্রার সঙ্গে মিশে গিয়েছিলো এর প্রাণবন্ত চিত্র।

এখন সময় বদলেছে। নতুন নতুন বাজার গড়ে উঠেছে, আধুনিক কেনাকাটার ধারা এসেছে। ফলে শাহতলী বাজারের সেই আগের জৌলুশ আর নেই। অনেকটাই ভাটির দিকে চলে গেছে। তবুও, আজও যখন শুক্রবার ও সোমবার এ বাজারে হাট বসে, তখন মনে হয় যেনো অতীতের সেই কোলাহল কিছুটা হলেও ফিরে আসে।

শাহতলী বাজার তাই শুধু একটি কেনাবেচার স্থান নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ, গ্রামীণ সমাজের আর্থসামাজিক উন্নতির ভিত্তি, আর প্রজন্ম থেকে প্রজন্মের গল্প বয়ে চলা এক ঐতিহাসিক নিদর্শন। সময় হয়তো এর রূপ পাল্টে দিয়েছে, কিন্তু স্মৃতির ভাঁজে এখনো এটি বেঁচে আছে উজ্জ্বল হয়ে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৯-২০২৫ ১২:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 151 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া