চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা
২৫ মে, ২০২৬ ০৮:৫৭ পূর্বাহ্ন

  

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৪-০৯-২০২৫ ০৭:৪৭ অপরাহ্ন
চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনীর অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, বুধবার দুপুরে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড ও আদালত পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় রোগীর ল্যাব পরীক্ষার আগেই তৈরী করে রাখা এবং প্যাথলজিতে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়া নিউ ইসলামিয়া প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, ফিজিসিয়ান স্যাম্পল পাওয়ায় এবং মেডিকেল পরীক্ষার কিট ক্রয়ের প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকায় পিয়ারলেস ডক্টরস পয়েন্টকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় জাহাঙ্গীর খান নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আব্দুল্লাহ আল ইমরান আরো জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়।

অভিযান চলাকালে যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৪-০৯-২০২৫ ০৭:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 110 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া