শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৫-০৯-২০২৫ ১১:৫৫ অপরাহ্ন |
গত বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার কাকৈরতলা (তনুর বাড়ি) গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আঁখি আক্তার ওই গ্রামের আবুল খায়েরের মেয়ে এবং লাকসাম উপজেলার মোদাফফরগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। ওই রাতেই আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়ার পর আঁখি তার কক্ষে ঘুমাতে যান। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মা সুফিয়া বেগম তাকে ডাকতে গিয়ে দেখেন, আঁখি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মেঝেতে শোয়ান।
খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম ও শাহরাস্তি থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়।
নিহতের বড় ভাই মহিউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে উপজেলার রায়শ্রী উঃ ইউপির রশিদপুর গ্রামের এক যুবকের সঙ্গে তার বোনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রস্তাব নিয়ে ছেলের মা প্রথমে সম্মতি দিলেও পরে নানা অজুহাতে সময়ক্ষেপণ শুরু করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ায় আঁখি আত্মহননের পথ বেছে নিতে পারেন বলে তিনি ধারণা করেন।
এ ঘটনায় নিহতের মা সুফিয়া বেগম থানায় অভিযোগ করলে শাহরাস্তি মডেল থানায় অপমৃত্যু মামলা (নং-০৫/২৯, তারিখ: ২৪/০৯/২০২৫) রুজু হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) মনিরুজ্জামানের ওপর অর্পণ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, “ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া