মতলব সরকারি ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবনে পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার
২৫ মে, ২০২৬ ০৮:৫৯ পূর্বাহ্ন

  

মতলব সরকারি ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবনে পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৬-০৯-২০২৫ ০২:২৫ অপরাহ্ন
মতলব সরকারি ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবনে পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার
চাঁদপুরের মতলব সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন ও অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল সালামত উল্লাহর বসবাস করা পরিত্যক্ত ভবনের রান্নাঘর থেকে বহুদিন আগের একটি পচা ও গলিত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদসহ পুলিশ ফোর্স। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) লুৎফর রহমান। পাশাপাশি তদন্ত কার্যক্রমে অংশ নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, লাশটি বহুদিন আগের এবং সম্পূর্ণ গলিত হয়ে গেছে। পরিচয় শনাক্তে ডিএনএ টেস্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় কলেজসংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০৯-২০২৫ ০২:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 243 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া