শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৯-২০২৫ ০৯:১১ অপরাহ্ন |
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ কালিরবাজারগামী সড়কে ভূঁইয়া বাড়ির পাশের মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাজার করতে যাওয়ার পথে চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গেলে রেজিয়া বেগম সড়কে পড়ে যান। এ সময় গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন। পরে অটোরিকশার চালক দ্রুত গাড়ি থামিয়ে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রেজিয়া বেগম ফরিদগঞ্জ পৌরসভার পশ্চিম বড়ালী দেওয়ান বাড়ির মৃত আলি আহমেদের স্ত্রী। তিনি দুই ছেলে ও চার মেয়ের জননী ছিলেন।
নিহতের ছোট ছেলে কাউসার বলেন, “আমার বাবা প্রায় ১৮ বছর আগে মারা গেছেন। মা এই এলাকায় কেউ মারা গেলে নারীদেহ গোসল করানোর কাজ করতেন। আজ বিকেলে নিজের প্রয়োজনে কালিরবাজারে কেনাকাটা করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন। তবে এ ঘটনায় আমাদের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই মায়ের মরদেহ আমরা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছি।”
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম জানান, মেডিক্যাল থেকে আমাদের বিষয়টি অবহিত করা হয়েছে। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া