শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৯-২০২৫ ০৯:১৮ অপরাহ্ন |
শনিবার (২৭ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় মুখোমুখি হয় শক্তিশালী চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।
খেলার ২০ মিনিটের মাথায় মতলব উত্তর প্রথম গোলের দেখা পায়। ১-০ গোলেই প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে উভয় দল গোলশূন্য থাকায় নির্ধারিত সময়ে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা ১-০ গোলের জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
উক্ত খেলা শুরুর পূর্বে মাঠে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমা, মতলব উত্তর উপজেলা এসিল্যান্ড মোহাম্মদ রহমতুল্লাহ, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব) মো: আল-এমরান খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ) মো: নাজমুস শাহাদাত ফাহিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) মো: আনিসুর রহমানসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা। খেলাটি উপভোগ করতে মাঠে ছিল উপচে পড়া দর্শকের ভিড়।
ম্যাচ শেষে মতলব উত্তর উপজেলার খেলোয়াড় সানি-কে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। তিনি আমন্ত্রিত অতিথির হাত থেকে ম্যান অব দ্য ম্যাচের ক্রেস্ট গ্রহণ করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া