শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে কচুয়ার মান্নানের মর্মান্তিক মৃত্যু
১১ জুলাই, ২০২৬ ০২:৪৯ পূর্বাহ্ন

  

শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে কচুয়ার মান্নানের মর্মান্তিক মৃত্যু

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৭-০৯-২০২৫ ০৯:২৩ অপরাহ্ন
শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে কচুয়ার মান্নানের মর্মান্তিক মৃত্যু
শাহরাস্তি উপজেলার মেহের রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস (৭২৯ ডাউন) ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

প্রথমে নিহতের পরিচয় শনাক্ত করা না গেলেও পরদিন শনিবার সকালে তার স্বজনরা মরদেহ শনাক্ত করেন। নিহতের নাম মান্নান হোসেন পাঠান। তিনি কচুয়া উপজেলার নলুয়া গ্রামের পাঠান বাড়ির বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, মান্নান মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন।

চাঁদপুর জিআরপি থানার ওসি রাজিব কর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে থানায় নিয়ে আসে। পরে পিবিআই-এর সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মেহের রেলস্টেশনের স্টেশন মাস্টার মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সতর্কতার অভাব বা আত্মহননের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে সন্দেহ করেন। সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই আশপাশের এলাকাবাসীর ভিড়ে স্টেশন এলাকা সরগরম হয়ে ওঠে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৯-২০২৫ ০৯:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 188 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া