চাঁদপুরে জায়গা নিয়ে বিরোধ — আপন বোনদের হামলায় গৃহবধূ হাসপাতালে
২৫ মে, ২০২৬ ০৮:২০ পূর্বাহ্ন

  

চাঁদপুরে জায়গা নিয়ে বিরোধ — আপন বোনদের হামলায় গৃহবধূ হাসপাতালে

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০১-১০-২০২৫ ০৫:৪৬ অপরাহ্ন
চাঁদপুরে জায়গা নিয়ে বিরোধ — আপন বোনদের হামলায় গৃহবধূ হাসপাতালে
চাঁদপুরে জায়গা নিয়ে বিরোধ — আপন বোনদের হামলায় গৃহবধূ হাসপাতালে

“বোনের উপর বোনের হামলা! চাঁদপুরে রক্তাক্ত সংঘর্ষ”

চাঁদপুর শহরে জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। নিতাইগঞ্জ পুরানবাজার এলাকায় তিন বোন মিলে আরেক বোনের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মোম ফ্যাক্টরি এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। আহত গৃহবধূর নাম পিঙ্কি বেগম (২৮)। তিনি সদর উপজেলার হানারচর ইউনিয়নের মালেক হাওলাদারের স্ত্রী।

অভিযোগে বলা হয়, হামলার সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট, দুটি ব্যাংকের চেক এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। আরও ভয়াবহ বিষয় হলো, সেই সময় তার কোলে ছিল মাত্র আট মাস বয়সী শিশু কন্যা তাহমিনা। হামলার ধাক্কায় শিশুটিও আঘাতপ্রাপ্ত হয় এবং পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

আহত অবস্থায় পিঙ্কিকে তার স্বামী এবং স্বামীর বোনের জামাই দেলোয়ার হোসেন উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবার বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। ঘটনার দিন জায়গা নিয়ে কথা বলতে ঘটনাস্থলে গেলে তার আপন বোনেরা—

পারভীন (৫০)- স্বামী ফরিদ মিয়া, পতুল (৪৮)- স্বামী সুমন, রানী (৪৫)- স্বামী শাহাবুদ্দিন, সিমা আক্তার (৪০), একত্র হয়ে পিঙ্কির উপর এলোপাতাড়ি হামলা চালায়। অভিযোগ রয়েছে, তাকে হত্যারও চেষ্টা করা হয়।

পরে পরিবারের সদস্যরা আহত পিঙ্কিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত বোনদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০১-১০-২০২৫ ০৫:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 96 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া