পরিবেশ রক্ষার্থে আমাদের সকলের কাজ করতে হবে: জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
২৫ মে, ২০২৬ ০৩:৩৮ পূর্বাহ্ন

  

পরিবেশ রক্ষার্থে আমাদের সকলের কাজ করতে হবে: জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০৬-১০-২০২৫ ০৪:৩০ অপরাহ্ন
পরিবেশ রক্ষার্থে আমাদের সকলের কাজ করতে হবে: জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
পরিবেশ রক্ষার্থে আমাদের সকলের কাজ করতে হবে: জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, পরিবেশ রক্ষার্থে আমাদের সকলের কাজ করতে হবে। নদীমাতৃক চাঁদপুরে নদী ভরাট হয়ে যাচ্ছে। নদী বাঁচলে আমাদের পরিবেশ বাঁচবে। এছাড়াও নদী ভাঙ্গনের ফলে আরো একটি সমস্যা হচ্ছে বাস্তুচ্যুতদের নিয়ে। নদীভাঙ্গন না কমালে বাস্তুচ্যুতদের মাধ্যমেও পরিবেশ দূষণ করার একটি কারন বলা যেতে পারে। নদী ভাঙ্গন কমালে বাস্তুচ্যুতদের কমানো সম্ভব হবে।

সোমবার (০৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার প‌রি‌বেশগত মৌ‌লিক সমস‌্যাসমূহ এবং এ সকল সমস‌্যা হ‌তে উত্তর‌ণে করণীয় শীর্ষক অংশীজন সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উন্মুক্ত আলোচনার আলোচিত বিষয়গুলো প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ডুবোচরসহ আনুষাঙ্গিক কিছু বিষয় নিয়ে পরিকল্পিত ভাবে বালু উত্তোলনের প্রয়োজন আছে। কিন্তু অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন আমাদের জন্যে অনেক ক্ষতিকর। যৌক্তিক মাধ্যমে বালু উত্তোলনের ইজারার দিতে পারলে আমাদের পরিবেশের ক্ষতি হতো না।

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা একেবারে ভালো নয়। যার কারনে সামাজিক বিপর্যয় ঘটতেই থাকবে। যা পরিবেশ দুষণ করবে। এজেলায় পলিথিনের কারনে সামগ্রিক পরিবেশ নষ্ট হচ্ছে। শব্দ দূষণ শুধু এ জেলায় নয় সব জেলাতেই হচ্ছে। যত্রতত্র নিয়ম না মেনে মাইকের ব্যবহার করা হচ্ছে। যা শব্দ দূষণের একটি অন্যতম কারন।

ডিসি বলেন, আমাদের ড্রেনেজ ব্যবস্থার অবস্থাও তেমন ভালো নেই। যা কিছু রয়েছে তাও বন্ধ হয়ে গেছে যা পরিবেশ দূষণ করছে। ইটভাটার প্রভাব তাৎক্ষণিক না পাওয়া গেলেও বেশ কিছু দিন পরে তার প্রভাব দেখা যায় ক্যান্সারসহ বিভিন্ন রোগের মাধ্যমে। মেডিক্যাল বর্জ্যের জন্যে ডাম্পিং স্টেশনে আলাদা জায়গা থাকতে হবে। এ ব্যাপারে খেয়াল রাখতে হবে।

পরিশেষে সকলকে আহবান জানিয়ে জেলা প্রশাসক আরো বলেন, ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে কিন্তু সমাধান হয়নি। সমস্যা জানি সমাধানও জানি কিন্তু বাস্তবায়ন পারছি না। কিন্তু এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে সভায় যারা আছেন তারা অন্তত বুজতে পেরেছেন পরিবেশ রক্ষায় কি কি ভূমিকা রাখা যায়। এ আয়োজনের উদ্দেশ্য হচ্ছে সমস্যা সম্পর্কে মনে করিয়ে দেয়া বা তাগিদ দেয়া। এসব আলোচ্য বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে।

সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, সি‌ভিল সার্জন ডা. মোহাম্মদ নৃুর আলম দীন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোঃ গোলাম জাকা‌রিয়া, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার খায়রুল ক‌বির, চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি র‌হিম বাদশা, সধারণ সম্পাদক কা‌দের পলাশ, ক্লিন চাঁদপু‌র এর সভাপ‌তি এ‌ডভো‌কেট মোঃ নুরুল আ‌মিন খান আকাশ প্রমূখ।

প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের প‌রিদর্শক শ‌র্মিতা আহমেদ ‌লিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব‌্য রা‌খেন প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের প‌রিচালক মোঃ মিজানুর রহমান।

সভার উন্মুক্ত আ‌লোচনায় পর্বে বক্তব্য দেন জেলা চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, পুরানবাজার ডিগ্রী ক‌লে‌জের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ মোঃ শো‌য়েব, প্রথম আ‌লোর জেলা প্রতি‌নিধি আলম পলাশ, প‌রি‌বেশ ও নদী রক্ষা উন্য়ন্ন ফাউ‌ন্ডেশন ‌জেলা শাখার সভাপ‌তি মোসা‌দ্দেক আল আ‌কিব, বাংলা‌দেশ হো‌টেল রে‌ঁস্তোরা মা‌লিক স‌মি‌তি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ, হাসপাতাল ক্লিনিক ওনার্স এসা‌সি‌য়েশ‌নের প্রতি‌নি‌ধি মাহবুব আলম, কচুয়া ব্রিক ফিল্ড মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি র‌বিন, বিজ্ঞান ও প্রয‌ুক্তি ‌বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ছাত্র আ‌নোয়ার হো‌সেন, চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের শিক্ষার্থী প্রতি‌নিধিশাহ পরান প্রমূখ।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৬-১০-২০২৫ ০৪:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 194 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া