শিরোনামঃ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ০৭-১০-২০২৫ ১১:১৩ অপরাহ্ন |
২০০৮ ও ২০১৮ সালের বিএনপির দলীয় নির্দেশনা না মেনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান ও বর্তমানে সাংগঠনিক কাঠামোর বাইরে গিয়ে দলে বিশৃঙ্খলা তৈরিকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবিতে এবং ফরিদগঞ্জে উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নানকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জে মহিলা দলের গণমিছিল ও সমাবেশ করেছে।
ফরিদগঞ্জ উপজেলা মহিলা দল ও পৌর মহিলা দলে উদ্যাগে মঙ্গলবার (৭ অক্টোবর ) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা.আবুল কালাম আজাদ বলেন, ফরিদগঞ্জ বিএনপির দ:সময়ের কান্ডারী আলহাজ¦ এম এ হান্নান। তার কারণেই যে কোন সময়ের তুলনায় ফরিদগঞ্জে বিএনপি আজ শক্তিশালী। এসব কারণেই বিগত ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে আলহাজ¦ এম এ হান্নানকে মনোনয়ন দেয়া হয়েছিল। কিন্তু একটি কুচক্রি মহল এবং চিহ্নিত গোষ্ঠী দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তথা সাংগঠনিক নিয়ম না মেনে এ এ হান্নানের বিরুদ্ধে অবস্থান নেয়। এরপর কি হয়েছিল তা আমরা সকলেই জানি। তাই আমাদের দাবি এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। একই সাথে ফরিদগঞ্জের বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে এম এ হান্নান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর মতো ত্যাগী ও পরিক্ষিত নেতার হাতেই ধানের শীষ মানায়। তাহলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জে বিএনপির বিজয় নিশ্চিত করা সম্ভব। তাই তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া সময়ের দাবি।
গণমানুষের নেতা আলহাজ্ব এম এ হান্নান সাহেবকে মনোনয়নের দাবিতে আজকের মিছিলে মহিলারা যেভাবে নেমে এসেছে এতেই বুঝা যায় ফরিদগঞ্জ আসনের আগামীর মনোনয়না পাওয়ার যোগ্য দাবিদার আলহাজ্ব এম এ হান্নান সাহেব ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের আহবায়ক রেবেকা সুলতানা স্মৃতি, সদস্য সচিব আমেনা বেগম ,যুগ্ম আহবায়ক ফারজানা,সাবেক পৌর আহবায়ক আলেয়া বেগম , পৌর মহিলা নেত্রী লিপি হোসাইনসহ প্রতিটি ইউনিয়নের মহিলা বিএনপি স্থানীয় নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল খালেক পাটোয়ারী , উপজেলা যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর , সদস্য সচিব, শাওন চৌধুরী।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া