চাঁদপুর শহরে বৈদ্যুতিক তার চুরির হিড়িক, বিদ্যুৎবিহীন কয়েকটি বাসা
২৫ মে, ২০২৬ ০৮:২০ পূর্বাহ্ন

  

চাঁদপুর শহরে বৈদ্যুতিক তার চুরির হিড়িক, বিদ্যুৎবিহীন কয়েকটি বাসা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-১০-২০২৫ ০৯:৫৯ অপরাহ্ন
চাঁদপুর শহরে বৈদ্যুতিক তার চুরির হিড়িক, বিদ্যুৎবিহীন কয়েকটি বাসা
চাঁদপুর শহরের ট্রাক রোড গাজী সড়কে বেড়েছে বৈদ্যুতিক মেইন লাইনের তার চুরির হিড়িক। এতে করে কয়েকটি বাসা-বাড়ি বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে। স্থানীয়রা চোরের উপদ্রব থেকে রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে গাজী সড়ক এলাকার চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেইন লাইনের প্রায় ২০ ফুট বিদ্যুতের তার চুরি করে নিয়ে যায় চোরচক্র। এছাড়া একই এলাকার আলম, শাহাবুদ্দিন বকাউল, নুপুর ও শফিউল্লাহ গাজীর বাড়িতে চুরির ঘটনা ঘটে।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়ার নির্দেশে এএসআই মোঃ সুমনসহ সংঙ্গীয় সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সকলকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

স্থানীয়রা জানান, চাঁদপুর শহরের ট্রাক রোড গাজী সড়কে বেড়েছে চোরের উপদ্রব। চোরচক্র বৈদ্যুতিক মেইন লাইনের তার চুরি করে, তা শহরের বিভিন্ন ভাংঙ্গারী দোকানে তার ও তারের তামা বিক্রি করে থাকে।

এছাড়া এই এলাকার কয়েকটি বাড়িতে চুরির ঘটনাও ঘটে। আগে এই এলাকায় পুলিশ নিয়মিত টহল দেয়ায় চুরির ঘটনা কম হতো। বর্তমানে পুলিশ এই এলাকায় টহল কম দেয়ায় মাদক, চুরিসহ নানা অপকর্ম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে উঠতি বয়সি কিশোর ও বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর হস্তক্ষেপ জরুরী।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-১০-২০২৫ ০৯:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 110 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া