চাঁদপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
০১ জুন, ২০২৬ ০৭:১১ পূর্বাহ্ন

  

চাঁদপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১২-১০-২০২৫ ০৪:৪৭ অপরাহ্ন
চাঁদপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
চাঁদপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

চাঁদপুরে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন হয়েছে।

রোববার(১২ অক্টোবর) সকালে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। সরকার জনগণের সুরক্ষার জন্য বিদেশ থেকে নিরাপদ ভ্যাকসিন সংগ্রহ করেছে। এ ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। মাসব্যাপী এই ক্যাম্পেইন সফল করতে সবাইকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। তাহলেই সরকারের এই মহৎ উদ্যোগ সফল হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান ও জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম ফয়সাল, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশসহ আরও অনেকে।

সভায় সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) ১৮ কর্মদিবসব্যাপী এই ক্যাম্পেইনে জেলার মোট ৮ লাখ ৫ হাজার ২৪৫ জন শিশুকে টিকা প্রদান করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ৫ লাখ ৪১ হাজার ৮৪৪ জন, এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ মাস বয়সী শিশু ২ লাখ ৬৩ হাজার ৪০১ জন। ইতোমধ্যে ৪১ শতাংশ শিশুর অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে।

এ টিকাদান কর্মসূচিতে অংশ নিচ্ছে জেলার ৩,৭৫৮টি শিক্ষা প্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও ধর্মীয়), ২,৪২৪টি কমিউনিটি টিকা কেন্দ্র, ৩১৩টি টিকাদানকারী টিম, ৬১৬ জন টিকা প্রদানকারী, ৯১৯ জন স্বেচ্ছাসেবক এবং ৩০৩ জন প্রথম সারির তদারককারী।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ প্রচেষ্টায় এই টিকাদান কর্মসূচি জেলার প্রতিটি শিশুর কাছে পৌঁছে যাবে— আর চাঁদপুর হবে ‘টাইফয়েডমুক্ত শিশু নগরী’র পথে এক ধাপ এগিয়ে।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১২-১০-২০২৫ ০৪:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 87 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া