চাঁদপুরে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
১১ জুন, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

  

চাঁদপুরে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১২-১০-২০২৫ ০৪:৫১ অপরাহ্ন
চাঁদপুরে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
চাঁদপুরে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন জামায়াত নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী, নায়েবে আমির অ্যাডভোকেট মাকসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহাজান মিয়া, শহর আমির অ্যাডভোকেট মো. শাহাজান খান, সহ-সেক্রেটারি মো. সবুজ খান, সদর উপজেলা আমির অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের হোসেন এবং মহিলা সেক্রেটারি সুলতানা মাহমুদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী বলেন, সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারির নির্বাচনের আগে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ জারি এবং এর ওপর গণভোট আয়োজন জরুরি। পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচনই হতে পারে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য ভোটের একমাত্র নিশ্চয়তা।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কর্তৃক উত্থাপিত পাঁচ দফা দাবিগুলো বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে, জনগণের আস্থা পুনরুদ্ধার হবে এবং আগামী নির্বাচন হবে সত্যিকার অর্থে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক।

জামায়াতের পাঁচ দফা দাবিসমূহ হলো— ১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এর ওপর গণভোট আয়োজন, ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১২-১০-২০২৫ ০৪:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 84 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া