চাঁদপুর ইসলামী আন্দোলনের ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান
১১ জুন, ২০২৬ ১১:১৯ অপরাহ্ন

  

চাঁদপুর ইসলামী আন্দোলনের ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১২-১০-২০২৫ ০৪:৫৬ অপরাহ্ন
চাঁদপুর ইসলামী আন্দোলনের ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান
চাঁদপুরে ইসলামী আন্দোলনের ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন, সংবিধান আদেশ জারি ও গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখা।

রবিবার (১২ অক্টোবর ২০২৫) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনটির নেতৃবৃন্দ এ স্মারকলিপি জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদ সামদানি, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন ও অধ্যক্ষ মাওলানা আবু হানিফ।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত সফল গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী গঠিত অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেশের পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’-কে আইনগত স্বীকৃতি দিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি স্থায়ী কাঠামো তৈরির দাবি জানানো হয়।

এতে আরও উল্লেখ করা হয়, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে সরকারের কাছে ইতোমধ্যে দুটি প্রস্তাব দাখিল করা হয়েছে—একটি সংবিধান আদেশ জারি এবং অন্যটি গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন গ্রহণ। দলটির দাবি, এই পদক্ষেপ গ্রহণ না করলে ছাত্র-জনতার রক্তে অর্জিত অভ্যুত্থানের সাফল্য ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।

স্মারকলিপিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারিত হলেও সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার ও কাঠামোগত পরিবর্তন এখনো বাস্তবায়িত হয়নি। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য রাজনৈতিক দলসমূহের যৌথ ৫ দফা দাবি উপস্থাপন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ দফা দাবি হলো- ১️. আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সংবিধান আদেশ জারি ও গণভোট আয়োজন। ২️. জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা। ৩️. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। ৪️. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫️. সৈরাচারী সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

নেতৃবৃন্দ বলেন, এই ৫ দফা বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং ফেব্রুয়ারির নির্বাচন একটি ঐতিহাসিক ও গ্রহণযোগ্য নির্বাচনে পরিণত হবে।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১২-১০-২০২৫ ০৪:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 77 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া