চাঁদপুরে খেলাফত মজলিসের স্মারকলিপি পেশ — জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবি
১১ জুন, ২০২৬ ১০:১১ অপরাহ্ন

  

চাঁদপুরে খেলাফত মজলিসের স্মারকলিপি পেশ — জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবি

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১২-১০-২০২৫ ০৫:০১ অপরাহ্ন
চাঁদপুরে খেলাফত মজলিসের স্মারকলিপি পেশ — জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবি
চাঁদপুরে খেলাফত মজলিসের স্মারকলিপি পেশ — জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবি

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন, সংবিধান আদেশ জারি ও গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখা।

রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি জমা দেন সংগঠনটির জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণের জন্য “জুলাই জাতীয় সনদ” ঘোষণা করলেও এখনো তা আইনগত স্বীকৃতি পায়নি। খেলাফত মজলিস মনে করে, এই সনদের আইনগত ভিত্তি না দিলে গণঅভ্যুত্থানের অর্জন অর্থহীন হয়ে পড়বে।

স্মারকলিপিতে প্রস্তাব করা হয়— জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান আদেশ জারি করা এবং নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে তা আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন।

এতে আরও বলা হয়েছে, পূর্ববর্তী সরকারের সময় দেশে গুম, খুন, দমন-পীড়ন ও ভোটের প্রহসনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, তাই জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি তোলা হয়।

খেলাফত মজলিসের উত্থাপিত ৫ দফা দাবি হলো— ১️. জুলাই সনদের অবিলম্বে পূর্ণ বাস্তবায়ন ২️. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ ৩️. নির্বাচনে প্রকৃত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ৪️. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা ৫️. জাতীয় সংসদে উচ্চকক্ষ (Upper House) গঠনে PR পদ্ধতি বাস্তবায়ন করা

মাওলানা লিয়াকত হোসাইন বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এই ৫ দফা বাস্তবায়ন জরুরি। এতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে এবং দেশ নতুন উচ্চতায় পৌঁছাবে।

স্মারকলিপি প্রদানকালে খেলাফত মজলিসের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১২-১০-২০২৫ ০৫:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 96 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া