ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৫ মে, ২০২৬ ০৭:৫৬ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৪-১০-২০২৫ ০৮:৪০ পূর্বাহ্ন
ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার বর্ডার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সোহেল (৩৪) লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পশ্চিম চরপাতা গ্রামের মন্তাজ মিয়ার ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে মাদক ও চুরির একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম বলেন, যৌথবাহিনীর অভিযানে সোহেলকে ৭৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-১০-২০২৫ ০৮:৪০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 170 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া