মতলবে পিতা কর্তৃক মেয়ে খু ন : বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
২৫ মে, ২০২৬ ০৭:৫৭ পূর্বাহ্ন

  

মতলবে পিতা কর্তৃক মেয়ে খু ন : বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৪-১০-২০২৫ ০৮:৫১ পূর্বাহ্ন
মতলবে পিতা কর্তৃক মেয়ে খু ন : বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সৎবাবা কর্তৃক মেয়ে খুনের ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার দশানী বেরীবাঁধের উপর মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়। মিমের বাড়ি মতলব উত্তর উপজেলার দশানী গ্রামে।

মানববন্ধনকারীরা বলেন, মেয়ে মিমকে তার সৎবাবা পারিবারিক কলোহের জেড় ধরে অপহরণ করে ঢাকার মুগদা এলাকায় নিয়ে যায়। সেখানে প্রায় ১৫ দিন নিখোঁজের পর মিমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ হত্যা মামলার প্রধান আসামী সৎপিতা মিলনের ফাঁসির দাবী করেন বিক্ষোভকারীরা।

মিমের মায়ের সাথে তার সৎবাবার পারিবারিক কলোহ ছিল। ওই কলোহের জেড় ধরে মিমকে অপহরণ করে নিয়ে যায় এবং পরে হত্যা করে আওয়ামী ফ্যাসিস্ট মিলন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মামলার বাদী ও নিহতের স্বামী তানভীর হাসান, নুরুল হুদা ফয়েজী, জয়নাল পাটোয়ারী পিনু ও আবুল খায়ের রানা প্রমুখ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-১০-২০২৫ ০৮:৫১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 176 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া