চাঁদপুরে মা ইলিশ রক্ষায় ১৯০ অভিযান: ৫৭ জনকে জেল-হাজতে প্রেরণ
২৫ মে, ২০২৬ ০৭:৫৬ পূর্বাহ্ন

  

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় ১৯০ অভিযান: ৫৭ জনকে জেল-হাজতে প্রেরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৪-১০-২০২৫ ০৮:০৪ অপরাহ্ন
চাঁদপুরে মা ইলিশ রক্ষায় ১৯০ অভিযান: ৫৭ জনকে জেল-হাজতে প্রেরণ
সারাদেশব্যাপি নদ-নদীতে ইলিশের উৎপাদন বাড়াতে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর নৌ-সীমানার এলাকায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে ২২ দিনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ৪ অক্টোবর হতে ১৩ অক্টোবর ৫ টা পর্যন্ত দেয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর নৌ-সীমানায় টাক্সফোর্স কর্তৃক ১৯০ অভিযান, ৩০ মোবাইল কোর্ট পরিচালনা ও ৪১ মামলা দায়ের করা হয়েছে ।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় অভিযানের তথ্য প্রতিবেদন আকারে জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো হয়েছে।

এ ছাড়াও ১৪৪ টি মাছ ঘাট, ৬৫৮ বার মাছের আড়ৎ, ১৩ টি অবতরণ কেন্দ্র ও ৩৭৯ বার স্থানীয় বাজার জেলা টাস্কপোর্স কর্তৃক পরিদর্শন করা হয়েছে। এ ছাড়াও ২ লাখ ২৭ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের মূল্য ৫২ লাখ ৩১ হাজার এবং আজ পর্যন্ত ৫৭ জন জেলেকে নদীতে মাছ ধরার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে প্রেরিত প্রতিবেদন সূত্রে জানা গেছে ।

জেলা মৎস্য অফিস কর্তৃক প্রেরিত প্রতিবেদন থেকে জানা গেছে-৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ১৩ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত চাঁদপুরের মেঘনা উপকূলীয় সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এবং এ অভিযান চলমান থাকবে বলে চাঁদপুর জেলা মৎস্য অফিস জানিয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-১০-২০২৫ ০৮:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 112 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া