শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৬-১০-২০২৫ ০৪:০৬ অপরাহ্ন |
বিগত বছরের তুলনায় এ বছর পুরো দেশের এইচএসসি ফলাফল অনেক খারাপ হয়েছে। বিশেষ করে কুমিল্লা বোর্ডের ফলাফল উল্লেখযোগ্যভাবে কমেছে, যা চাঁদপুরের কলেজগুলোর ফলাফলেও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। শিক্ষার্থীরা নিজেরা এই ফলাফলে ভেঙে পড়েছে, অভিভাবকরা আশানুরূপ ফলাফল পাননি, এবং শিক্ষাবিদদের মতে “নতুন প্রশ্ন কাঠামো, কঠোর মূল্যায়ন ও অনিয়মিত শ্রেণি উপস্থিতিই এ বছরের নিম্নমুখী ফলাফলের মূল কারণ।”
চাঁদপুরের শীর্ষস্থানীয় সরকারি-বেসরকারি কলেজগুলোর ফলাফল নিম্নরূপ—
চাঁদপুর সরকারি কলেজ- গত বছর পরীক্ষার্থী ৬২৪ জন, উত্তীর্ণ ৬১১ জন, জিপিএ-৫ পেয়েছেন ২২৭। এ বছর পরীক্ষার্থী ৫৪২ জন, উত্তীর্ণ ৪৯৩ জন, জিপিএ-৫ পেয়েছেন ৭০। পাসের হার কমেছে, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ১৫৭ জন।
চাঁদপুর সরকারি মহিলা কলেজ- গত বছর পরীক্ষার্থী ৬৪৯ জন, উত্তীর্ণ ৬০৭ জন, জিপিএ-৫ পেয়েছেন ২১০। এ বছর পরীক্ষার্থী ৬৭৮ জন, উত্তীর্ণ ৫৩১ জন, জিপিএ-৫ পেয়েছেন ৭৮। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি উল্লেখযোগ্যভাবে কমেছে।
চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজ- গত বছর পরীক্ষার্থী ৬০০ জন, উত্তীর্ণ ৪৪৮ জন, জিপিএ-৫ পেয়েছেন ৮। এ বছর পরীক্ষার্থী ৫৮৯ জন, উত্তীর্ণ প্রায় ৩১৫ জন, জিপিএ-৫ পেয়েছেন ১। পাসের হার কমেছে প্রায় ২৮ শতাংশ, যা উল্লেখযোগ্য পতন।
চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ- গত বছর (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা) পরীক্ষার্থী ৩৩৩ জন, উত্তীর্ণ ২৯৮ জন, জিপিএ-৫ পেয়েছেন ৩৬। এ বছর পরীক্ষার্থী ৫০৯ জন, উত্তীর্ণ ৩৮৩ জন, জিপিএ-৫ পেয়েছেন ৭। বিএমটি শাখা গত বছর পরীক্ষার্থী ২৯ জন, পাশের হার ১০০। এ বছর বিএমটি শাখা পরীক্ষার্থী ২০ জন, উত্তীর্ণ ১৫ জন, জিপিএ-৫ পেয়েছেন ১। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমেছে।
চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ গত বছর পরীক্ষার্থী ৩৪৭ জন, উত্তীর্ণ ৩০৩ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৫। এ বছর পরীক্ষার্থী ২৭৭ জন, উত্তীর্ণ ২১৩ জন, জিপিএ-৫ পেয়েছেন ২। পাসের হার কমেছে এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
চাঁদপুরের শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের অনিয়মিত শ্রেণি উপস্থিতি, নতুন প্রশ্ন কাঠামো এবং কঠোর মূল্যায়ন এ বছরের ফলাফলের প্রধান কারণ। শিক্ষার মান রক্ষায় শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বোর্ড পর্যায়ের কঠোর পর্যালোচনা এখন অপরিহার্য।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া