শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৭-১০-২০২৫ ০১:৩০ অপরাহ্ন |
উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে "যুব-ঐক্য-গ্রগতি" বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর জেলা শাখার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় সকাল থেকে নেতা কর্মীরা কর্মসূচির আয়োজন করা হয়।
তারই ধারাবাহিকতায় বিকালে চাঁদপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহনুর বেপারি শানু'র নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা যুবদল আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
এছাড়াও শোভাযাত্রায় জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ আলম রবিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মমিন হাওলাদার, সদস্য অহিদ হাওলাদার, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি কালু রাঢ়ী, সাধারণ সম্পাদক সাহাদাত খান, সাংগঠনিক সম্পাদক সফিক বেপারী, সাবেক যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন কামাল, সহ-সভাপতি মো. হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন বাটু, সাগর জমাদার, সদস্য উত্তম ঘোষ, সজীব মিজি, সুকান্ত দে, আজাদ মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া