চাঁদপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ জুন, ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন

  

চাঁদপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
২৭-১০-২০২৫ ০২:৪৫ অপরাহ্ন
চাঁদপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁদপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বক্তব্যে বলেন, আমাদের এখন একটাই কথা। এই নির্বাচনের জন্য ১৭ বছর ফ্যাসিস্টের সাথে আমরা যুদ্ধ করেছি। আমরা আমাদের নেতা তারেক রহমানকে কথা দিয়েছি, সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। যারা অন্যায়, মাদক, চাঁদাবাজ ও সংগঠন বিরোধী কাজের সাথে জড়িত তারা কারো বাড়িতে ভোট চাইতে যাবেন না। বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমান অপরিহার্য। চাঁদপুর জেলা যুবদল একটি শক্তিশালী যুবদল। রাগ ক্ষোভ সকল ভেদাভেদ ভুলে সকলে ঐক্যকদ্ধ হয়ে ধানের শীষের জন্য সকলে কাজ করবেন।

সমাবেশে জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিম।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৭-১০-২০২৫ ০২:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 173 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া