বন্ধ হচ্ছে অতিরিক্ত সিম
০১ জুন, ২০২৬ ০১:৫৪ পূর্বাহ্ন

  

বন্ধ হচ্ছে অতিরিক্ত সিম

অনলাইন ডেস্ক
২৯-১০-২০২৫ ০১:৫১ অপরাহ্ন
বন্ধ হচ্ছে অতিরিক্ত সিম
কোনো জাতীয় পরিচয় পত্র (এনআইডি) দিয়ে ১০টির অধিক সিম রেজিস্ট্রেশন করা থাকলে অতিরিক্ত সিমগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।বলা হয়েছে, একজন ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ১০টি সিম রেজিস্ট্রেশন থাকতে পারে। এর অতিরিক্ত সিম থাকলে সেসব বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এতে জানানো হয়, গ্রাহকরা নিজেদের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা পছন্দমতো ১০টি সিম রাখতে পারবেন। এর অতিরিক্ত সিম থাকলে সেসব নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। নির্ধারিত সময় শেষে কমিশন দৈবচয়নের মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

কতগুলো সিম নিবন্ধিত আছে জানবেন যেভাবে যেকোনো অপারেটর (গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক) থেকে *১৬০০১# লিখে ডায়াল করতে হবে। এরপর ফিরতি মেসেজে জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা চাওয়া হবে। সেই সংখ্যা পাঠানোর পর এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ওই এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত আছে এবং কোন কোন অপারেটরের সিম রয়েছে।


অনলাইন ডেস্ক ২৯-১০-২০২৫ ০১:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 106 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া