ফরিদগঞ্জে জুলাই মঞ্চ নেত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
২৫ মে, ২০২৬ ০৭:৪৩ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে জুলাই মঞ্চ নেত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৯-১০-২০২৫ ১০:৪১ অপরাহ্ন
ফরিদগঞ্জে জুলাই মঞ্চ নেত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আল আমিন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

মামলা সূত্রে জানা যায়, চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা এবং ‘জুলাই মঞ্চ’-এর এক নেত্রীর সঙ্গে একই দলের নেতা আল আমিন সৈকতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের এই সম্পর্ক বিয়েতে রূপান্তর করার দাবিতে গত ৫ অক্টোবর ওই নেত্রী আল আমিনের বাড়ি ফরিদগঞ্জের শ্রীকালিয়া গ্রামে গিয়ে অনশন শুরু করেন।

দুদিন ধরে জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাহবুবসহ কয়েকজন স্থানীয় নেতা টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি। একপর্যায়ে ওই তরুণী ন্যায্য বিচার ও বিয়ের দাবি জানিয়ে আদালতের আশ্রয় নেন। পরে গত ২৬ অক্টোবর তিনি চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) অনুযায়ী একটি মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে আল আমিন সৈকতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জ থানা-পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী এনসিপি নেতা আল আমিন সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-১০-২০২৫ ১০:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 227 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া