ব্লাড ক্যান্সারে হাইমচর থানার ওসি মহিউদ্দিন সুমনের মৃত্যু
১৯ মে, ২০২৬ ০১:০৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ব্লাড ক্যান্সারে হাইমচর থানার ওসি মহিউদ্দিন সুমনের মৃত্যু

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
৩১-১০-২০২৫ ০৫:৫৪ অপরাহ্ন
ব্লাড ক্যান্সারে হাইমচর থানার ওসি মহিউদ্দিন সুমনের মৃত্যু

দীর্ঘ দিন ধরে ব্লাড ক্যান্সারে ভোগার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার ৩১ অক্টোবর আনুমানিক সকাল ৯:৪৫ ঘটিকার সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল মৃত্যুতে হাইমচর উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মহিউদ্দিন সুমনের শারীরিক অসুস্থতা ধরা পড়ে গতমে মাসে। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর "অপঁঃব গুবষড়রফ খবঁশবসরধ" রোগটি নিশ্চিত হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ এবং পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল।

প্রয়াত ওসি সুমন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি ১৭অক্টোবর ২০২৪ সালে হাইমচর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন এবং যোগদানেরপর থেকেই হাইমচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করেআসছিলেন।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম তাঁর সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করে জানান, পুরো হাইমচর থানায় শোক বিরাজ করছে।

পারিবারিকসূত্রে জানা যায়, শুক্রবার বাদ এশা তাঁর নিজ এলাকা কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম তাঁর শোক বার্তায়মো. মহিউদ্দিন সুমনের মৃত্যুতে চাঁদপুর জেলা পুলিশ গভীরভাবে শোকাহত ও মর্মাহত বলে জানান। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাজ্ঞাপন করা হয়েছে।

হাইমচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার ভূমিকা এলাকার মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ৩১-১০-২০২৫ ০৫:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 339 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া