প্রবাসে যেতে সচেতন হতে হবে, না হলে প্রতারকরা সুযোগ নেবে — জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
০৮ জুলাই, ২০২৬ ০৫:৫৯ পূর্বাহ্ন

  

প্রবাসে যেতে সচেতন হতে হবে, না হলে প্রতারকরা সুযোগ নেবে — জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৪-১১-২০২৫ ০৮:৪৯ অপরাহ্ন
প্রবাসে যেতে সচেতন হতে হবে, না হলে প্রতারকরা সুযোগ নেবে — জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
প্রবাসে যেতে সচেতন হতে হবে, না হলে প্রতারকরা সুযোগ নেবে — জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুরে সিসিডিএ আয়োজিত সিমস্ প্রকল্প ফেইজ-২ এর জেলা অভিবাসন অধিকার সুরক্ষা কমিটির অর্ধবার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে, জেলা প্রশাসক- মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, প্রতারক তখনই সুযোগ পায়, যখন আমরা দায়িত্ববান বা সচেতন না হই। যে আপনাকে প্রবাসে নিতে চায় তার সম্পর্কে এবং যেখানে যেতে ইচ্ছা করেছেন, সেখানের কাজ সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া জরুরি। প্রতারণার মূল কারণ হচ্ছে আমাদের অসচেতনতা। নিজেরা সচেতন না হলে প্রতারকরা সুযোগ নিতেই থাকবে।

তিনি আরও বলেন, প্রবাস কর্মীদের সচেতনতা বাড়াতে ‘জনশক্তি, পাসপোর্ট ও প্রবাসী কল্যাণ ব্যাংক’ এই তিন দপ্তরের সামনে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করতে হবে, যাতে প্রবাসীরা সহজে তথ্য জানতে পারেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্য দেন -পুলিশ সুপার এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)- মো. খায়রুল কবীর।

সেবা দানকারী প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন - প্রেসক্লাবের সাধারণ সম্পাদক- কাদের পলাশ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক- সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী, পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক- মো. মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক- নাছিমা আক্তার, প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক- শিরিন আক্তার, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক- মো. আলী হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক- মোহাম্মদ সফিকুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য দেন সিসিডিএ, সিমস্ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক- কে এম মাহাতাব উদ্দীন এবং অভিবাসন বিষয়ে এমআরপিসি প্রতিনিধিদের উপস্থাপনা করেন উপাদী উত্তর ও মতলব দক্ষিণের সদস্য- আল মামুন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৪-১১-২০২৫ ০৮:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 138 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া