শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-১১-২০২৫ ০৯:৫৮ অপরাহ্ন |
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে হঠাৎ করেই তারা অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৭ জনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ৮ জনকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়। তবে দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে পর্যবেক্ষণের জন্য। চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ষষ্ঠ শ্রেণির উম্মে আরাবি তাবাসসুম, চাঁদনি আক্তার, রূপন্তি সরকার, সপ্তম শ্রেণির ফারজানা আক্তার, অষ্টম শ্রেণির রুমা আক্তার, ছামিয়া আক্তার, মরিয়ম আক্তারসহ আরও কয়েকজন।
অভিভাবকরা জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের ফোন পেয়ে তারা দ্রুত সেখানে পৌঁছান। গিয়ে দেখেন, কিছু শিক্ষার্থী হঠাৎ কান্নায় ভেঙে পড়েছে, কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েছে। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন বলেন, ‘প্রতিদিনের মতো ক্লাস শুরু হয়েছিল। হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন, সিভিল সার্জন ও স্বাস্থ্য কর্মকর্তাদের খবর দিই। তারা এসে শিক্ষার্থীদের চিকিৎসা দেন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীরা গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। বিষয়টি আরও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।’
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে জেলা সিভিল সার্জনসহ আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর দুই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।’
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া