চাঁদপুরে মেডুলার আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত
০১ জুন, ২০২৬ ০৫:২৪ পূর্বাহ্ন

  

চাঁদপুরে মেডুলার আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০৭-১১-২০২৫ ০৯:১৫ অপরাহ্ন
চাঁদপুরে মেডুলার আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত
চাঁদপুরে এসএসসি ২০২৬ সালের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বায়োলেজেন্ডস অধ্যায় ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থীসংবর্ধনা ও গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে মেডুলা একাডেমিক এন্ড এডমিশন কেয়ার অনুষ্ঠানটি আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা দেন। তারা বলেন, সফলতায় অর্জনে নদীর স্রোতের মতো প্রবাহমান থাকতে হবে,জড়তা থাকলে কাঙ্ক্ষিত সফলতা ধরা দিবেনা।সতত বয়ে চলা নদীর মতোই পড়াশুনায়ও ধারাবাহিকতা ধরে না রাখলে সফল মানুষ হওয়া যাবে না। ধৈর্য, পরিশ্রম এবং ভাগ্যের উপর নির্ভর করেই আমাদের সফলতা। ধৈর্য ধরে পরিশ্রম করলে ভাগ্য সহায়ক হবেই আর তখনই ধরা দিবে চূড়ান্ত সফলতা।

বক্তারা আরো বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে প্রযুক্তির সদ্ব্যবহার করতে হবে এবং AI এর ব্যবহারে আরো সচেষ্ট হতে হবে। এছাড়াও জ্ঞানার্জনে বিনয়ী হওয়ার পরামর্শ দেন বক্তারা।

অনুষ্ঠানে গত ১৮ অক্টোবরের (শনিবার) আয়োজিত বায়োলেজেন্ড এ অংশগ্রহণকারী প্রায় তিন শতাধিক চাঁদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাক্রমে উত্তীর্ণ ৩০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও এককালীন মেধা বৃত্তি প্রদান করেন।

রবিউল হাসান এর উপস্থাপনায় বক্তব্য রাখেন পরিচালক ডাঃ ফাইজুস সালেহীন, জাহিদ হাসান রিপন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ আওসাফ তাজওয়ার,মুনতাসীর আহমেদ দিহান, আপেল মাহমুদ খান। অভিভাবকের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ আবু সাঈদ,মোঃ মোস্তফা স্যার ও শেখ খাদিজা বেগম। কৃতি শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন মারিয়া মাহজাবীন খান,জান্নাতুল মাঈশা এবং আপন হাওলাদার।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৭-১১-২০২৫ ০৯:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2228 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া