ফরিদগঞ্জে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
০১ জুন, ২০২৬ ০৫:২৫ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০৭-১১-২০২৫ ০৯:৫০ অপরাহ্ন
ফরিদগঞ্জে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সারা দেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাতেও কিশোর কণ্ঠ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ফরিদগঞ্জ এ.আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

উপজেলাজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬৬৪ জন শিক্ষার্থী একযোগে অংশগ্রহণ করে। এককেন্দ্রিকভাবে পরীক্ষা গ্রহণের ফলে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, সুশৃঙ্খল পরিবেশ ও নির্ভুল ব্যবস্থাপনা নিশ্চিত হয়।

জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ বলেন নিয়মতান্ত্রিক ও প্রতিযোগিতামূলকভাবে মেধা যাচাই করা গেলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে। কিশোর কণ্ঠের এই উদ্যোগ শিক্ষাবান্ধব এবং প্রশংসনীয়।

কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক রাহমতে রাব্বি মাজেদ। তিনি বলেন,শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ ছিল ব্যাপক। এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও প্রতিযোগিতামূলক মনোভাব গঠনে সহায়তা করে।

সার্বিক সহযোগিতায় ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা আহ্বায়ক হাফেজ মোঃ মুজাহিদুল ইসলাম, ফরিদগঞ্জ দক্ষিণ অঞ্চলের আহ্বায়ক সাব্বির আহম্মেদ এবং ফরিদগঞ্জ পূর্ব অঞ্চলের আহ্বায়ক মোঃ সাকিব।

পরীক্ষা চলাকালে ফরিদগঞ্জ থানা পুলিশের সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। কেন্দ্র সচিব আরও জানান, উত্তরপত্র মূল্যায়ন শেষে নির্ধারিত সময়েই ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের নিজস্ব প্ল্যাটফর্ম ও স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে প্রথম ধাপে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় ধাপে ফরিদগঞ্জসহ চাঁদপুর জেলার আরও কয়েকটি উপজেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৭-১১-২০২৫ ০৯:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 394 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া