শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৮-১১-২০২৫ ০৩:৪৮ অপরাহ্ন |
“ছাত্রদল হবে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার একটি পাট” — শেখ ফরিদ আহমেদ মানিক
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১১:৩০ মিনিটের সময় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস তোমাদের জানতে হবে। তোমরা সকলে অবগত আছো আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সভায় বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছো। সকলের উদ্দেশ্যে একটি কথা—আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও প্রিয় নেতা তারেক রহমান যাকেই মনোনয়ন দিয়েছেন, তোমরা তার পক্ষেই কাজ করবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
তিনি আরও বলেন, তোমাদের পড়ালেখা করতে হবে। পড়ালেখার পাশাপাশি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। কেউ কোনো কাজে ফাঁকি দেবে না। পড়ালেখায় ফাঁকি দিলে রেজাল্ট খারাপ হয়, একইভাবে প্রচারণায় ফাঁকি দিলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাব না। ফলাফল খারাপ হলে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারব না। সবাইকে ধৈর্যের সাথে সুন্দরভাবে মানুষের সাথে কথা বলতে হবে। ছাত্রদল হবে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার একটি পাট—সেই পাটে তোমরাই অংশগ্রহণ করবে।
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি- ইমাম হোসেন গাজীর সভাপতিত্বে, আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক- অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।
চাঁদপুর জেলা ছাত্রদলের, সাধারণ সম্পাদক- ইসমাইল হোসেন পাটোয়ারীর সঞ্চালনায়, এছাড়াও আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি, যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা, মেহেদী হাসান শাকিল, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খান, পৌর ছাত্রদলের সভাপতি আশেকুর রহমান শিপন, সাধারণ সম্পাদক মো. ফয়েজ ঢালী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নাইম খান ও সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা ছাত্রদল ও জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া