শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৬-১১-২০২৫ ১২:৩৩ অপরাহ্ন |
চাঁদপুর আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা গাজী বাড়ীতে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গৃহবধূ রেখা বেগম (৩৫)। এ ঘটনায় তিনি চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী রেখা বেগম, স্ত্রী— মোঃ শাহাজান গাজী, সাং– পাইকাস্তা গাজী বাড়ী, ওয়ার্ড নং-০৮, ২নং আশিকাটি ইউনিয়ন, থানার ও জেলা চাঁদপুর। তিনি অভিযোগে উল্লেখ করেছেন— বিবাদী রুমা বেগম (৪০), স্ত্রী— মোঃ বাবুল গাজী এবং আয়েশা বেগম (২৫), পিতা— মোঃ বাবুল গাজী, একই বাড়ির বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে উশৃঙ্খল আচরণ, ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।
লিখিত অভিযোগে তিনি বলেন, বিবাদীরা প্রায়ই এলাকাবাসীর সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া-বিবাদে জড়ায়, কাউকে মান্য করে না এবং আমাকে নানা সময় হুমকি-ধমকি প্রদান করে। আমার নামে বিভিন্ন মানুষের কাছে মিথ্যা অপবাদ ছড়ায় ও ভয়েস রেকর্ড পাঠিয়ে আত্মীয়দের কাছে মানহানি করার চেষ্টা করে।
ওইদিন ২৪ নভেম্বর ২০২৫, সকাল আনুমানিক ১১:০৫ মিনিটে, ঘটনাস্থলে মুখোমুখি হলে অপবাদ ছড়ানোর বিষয়ে প্রতিবাদ করায় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে আমার ওপর এলোপাথাড়ি কিল, ঘুষি, লাথিসহ লাঠি-সোটা দিয়ে মারধর করে। এতে মাথা, বাম কান, পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা ও জখম হয়। হামলাকারীরা আমার গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চিৎকার শুনে সাক্ষী আফিয়া বেগম (৫০), তাসলিমা বেগম (৪০), শাহিনুর বেগম (৪০), মোঃ শাহাজান গাজী (৫০)সহ আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করান। অভিযোগকারী জানান, অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দেয় যে— তিনি আইনি ব্যবস্থা নিলে তাকে খুনজখম করা হবে।
ঘটনার পর স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা হলেও বিবাদীরা কাউকে মান্য না করায় এবং পুনরায় হুমকি প্রদানের কারণে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রেখা বেগম।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া