"দেশীয় জাত ও প্রযুক্তির সমন্বয়েই এগিয়ে যাবে প্রাণিসম্পদ খাত" — ডিসি মোঃ নাজমুল ইসলাম সরকার
২২ জুলাই, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন

  

"দেশীয় জাত ও প্রযুক্তির সমন্বয়েই এগিয়ে যাবে প্রাণিসম্পদ খাত" — ডিসি মোঃ নাজমুল ইসলাম সরকার

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
২৬-১১-২০২৫ ০৪:৪০ অপরাহ্ন
"দেশীয় জাত ও প্রযুক্তির সমন্বয়েই এগিয়ে যাবে প্রাণিসম্পদ খাত" — ডিসি মোঃ নাজমুল ইসলাম সরকার
চাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপিত- বর্ণাঢ্য র‌্যালি, মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

"দেশীয় জাত ও প্রযুক্তির সমন্বয়েই এগিয়ে যাবে প্রাণিসম্পদ খাত" — ডিসি মোঃ নাজমুল ইসলাম সরকার

"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদ হবে উন্নতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালি, মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলার বিভিন্ন খামারি, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রাণিসম্পদ মেলা। মেলায় ২১টি স্টল স্থান পায়, যেখানে খামারিরা তাদের উদ্ভাবনী পণ্য, উন্নত জাতের পশুপাখি এবং খামার প্রযুক্তি উপস্থাপন করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা স্টল পরিদর্শন করে খামারিদের উৎসাহ প্রদান করেন এবং খামার ব্যবস্থাপনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, জেলা প্রশাসক- মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, দেশীয় জাত উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ই আগামী দিনের প্রাণিসম্পদ খাতের প্রধান শক্তি। বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, সময়মতো টিকা প্রয়োগ এবং উৎপাদন প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে খামারিরা আরও বেশি লাভবান হবে। সরকার মাঠ পর্যায়ে খামারিদের পাশে রয়েছে, আপনারা উদ্যোগ নিলে কর্মসংস্থান, দুধ-মাংস উৎপাদন এবং অর্থনীতিতে আরও ইতিবাচক প্রবৃদ্ধি যোগ হবে।

তিনি আরও বলেন, এই মেলা শুধুই প্রদর্শনী নয়; জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের বাস্তব প্ল্যাটফর্ম। এখানে থাকা প্রতিটি স্টল আমাদের প্রাণিসম্পদ উন্নয়নের সম্ভাবনা ও অর্জনের বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন বাড়ানো গেলে খামারিরা জাত উন্নয়ন, রোগ ব্যবস্থাপনা এবং বাজার প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব- ইফতেখার উদ্দিন শিশু এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার- মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা- এস এম এন জামিউল হিকমা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে, স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা- ডাঃ জ্যোতির্ময় ভৌমিক। আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, দেশীয় জাত সংরক্ষণ ও টেকসই প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব আরোপ করেন।

এসময় জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, জেলার বিভিন্ন খামারি এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৬-১১-২০২৫ ০৪:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 233 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া