চাঁদপুরে বিনামূল্যে দুই শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষুধ প্রদান
১৬ এপ্রিল, ২০২৬ ০২:২৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে বিনামূল্যে দুই শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষুধ প্রদান

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
২৯-১১-২০২৫ ০১:৫৫ অপরাহ্ন
চাঁদপুরে বিনামূল্যে দুই শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষুধ প্রদান
চাঁদপুরে বিনামূল্যে দুই শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষুধ প্রদান

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মানবিক উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জাহানারা কফিলউদ্দিন পাটওয়ারী স্মৃতি বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম। সেবামূলক এ আয়োজনটি অনুষ্ঠিত হয় শনিবার (২৯ নভেম্বর) সকালে সকদি রামপুর বড় পাটোয়ারী বাড়িতে এই বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদানের আয়োজন করা হয়।

এই মেডিকেল ক্যাম্পে মোট প্রায় ২০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রতিটি রোগীকে প্রয়োজনীয় ঔষুধ সরবরাহ করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, চিকিৎসা সেবায় অংশ নেন মেডিসিন, শিশুরোগ, চর্মরোগ ও গাইনি বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা। দিনব্যাপী ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ঔষুধ প্রদান করা হয়।

চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, চিকিৎসা ব্যবস্থা ব্যয়বহুল হওয়ায় অনেক সময় সঠিক সময়ে চিকিৎসা পাওয়া কষ্টকর হয়ে পড়ে। বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ পাওয়ায় তারা অত্যন্ত উপকৃত হয়েছেন।

আয়োজকরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৯-১১-২০২৫ ০১:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 224 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া