শিরোনামঃ
তন্নী জুলিয়া ০১-১২-২০২৫ ০৯:২১ অপরাহ্ন |
চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
১ ডিসেম্বর (সোমবার) বিকাল ৩টায় কলেজ মাঠে জমজমাট এই খেলাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।
চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়।
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং মতলব উত্তর শরিফ উল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজ।
নির্ধারিত ১ ঘণ্টার খেলায় দুই দলই দারুণ প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউ গোল করতে সক্ষম হয়নি।
ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে দক্ষতা ও শান্ত স্বভাবের পরিচয় দিয়ে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ জয় পায় এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে মতলব উত্তর শরিফ উল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজ হয় রানার আপ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম সরকার।
তিনি খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করে বলেন,“তোমরা আজ অত্যন্ত চমৎকার খেলেছো।
মাঠে কোনো বিশৃঙ্খলা নেই, কেউ কাউকে আঘাত করছে না—এটাই খেলাধুলার সৌন্দর্য। ফুটবল হলো বলের খেলা, পায়ের নয়।”
তিনি আরও বলেন,“আমি সদ্য এই জেলায় যোগ দিয়েছি, পুলিশ সুপারও নতুন।
আমরা চাই এই জেলার তরুণরা সুন্দর পথে এগিয়ে যাক।
আগামী দশ বছর পর যদি শুনি বাবুরহাট কিংবা চাঁদপুরের কোনো সন্তান ভালো অবস্থানে গেছে, তাহলে সেটাই হবে আমাদের সার্থকতা।
”আমি উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলাম আমি যদি চট্টগ্রামে যাই বুঝতে হবে চাঁদ থেকে গ্রামে যাবো।
আর আমি সূর্য নিয়ে ফিরতে চাই।
আমার ২টি উপজেলা থেকে দুটি টিম যাচ্ছে মানে আমি যাচ্ছি।
জেলা প্রশাসক আরও আশা প্রকাশ করেন— “চাঁদপুরের তরুণরা হবে মাদকমুক্ত, সুশৃঙ্খল এবং সম্ভাবনাময়।
যে সুন্দর করবে, সে-ই আমাদের সঙ্গী হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল কবির, পৌর প্রশাসক ও উপ-পরিচালক স্থানীয় সরকার মো. গোলাম জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, এবং মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন, মতলব উত্তর শরিফ উল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শরিফ উল্লাহ। দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পুরো মাঠজুড়ে আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর ছিল দর্শক ও সমর্থকরা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া