শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৪-১২-২০২৫ ০৪:৩৯ পূর্বাহ্ন |
সারাদেশের চাঁদপুরের শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। এ শীতের কনকনে শীতল হাওয়ায় নিম্ন আয়ের খেটে খাওয়া অসহায় দুস্থ মানুষদের চলাচলে মারাত্মক বেগ পেতে হচ্ছে। তাদের এ সমস্যার কথা চিন্তা করে শীতবস্ত্র নিয়ে হাজির হলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। শীতার্তদের গায়ে নিজহাতে জরিয়ে দিলেন কম্বল। এতে অসহায়রা যেমন হয়েছেন খুশি, দিয়েছেনও প্রান খুলে দোয়া।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে শহরের কালীবাড়ি মোড়স্থ রেলওয়ে প্লাটফর্ম, লঞ্চঘাট, বড়স্টেশনের মোলহেডসহ বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্রকালে (কম্বল) এমন দৃশ্য লক্ষ্য করা গেছে।
শীতের তীব্রতা একটু বাড়ায় হঠাৎ করেই রাতে এমন পরিকল্পনা করা হয় বলে জানায় জেলা প্রশাসনের পক্ষ থেকে।
শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক বেশ কয়েকজন শীতার্তদের সাথে কথা বলেন, তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এসময় বেশ কয়েকজন বৃদ্ধ-বৃদ্ধারা তাঁকে হাত বুলিয়ে দোয়া করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, হঠাৎ করেই সারাদেশের ন্যায় চাঁদপুরেও শীতের তীব্রতা বেড়েছে। এমন শীতে খেটে খাওয়া দিনমজুরতে কষ্ট একটু বেড়ে যায়। বিশেষ করে রাস্তার পাশে থাকা অনেকে শীতবস্ত্রের অভাবে কষ্ট পেয়ে থাকে। তাদের এ কষ্টের কথা চিন্তা করেই আজকের এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, জেলার প্রতিটা উপজেলাতেও এ কর্মসূচি বাস্তবায়ন করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাদেরই প্রয়োজন আছে সেসব প্রতিটা মানুষই এ শীতবস্ত্রের আওতায় চলে আসবে। খেয়াল রাখা হবে যাদের দরকার তারাই পাবে তবে একজন একটি করেই পাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস, এম, এন জামিউল হিকমা, প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ সহ চাঁদপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া