চাঁদপুরে ছিন্নমূলদের উষ্ণতা দিতে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
২৩ নভেম্বর, ২০২৬ ১১:২৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে ছিন্নমূলদের উষ্ণতা দিতে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

তন্নী জুলিয়া
০৪-১২-২০২৫ ০২:০০ অপরাহ্ন
চাঁদপুরে ছিন্নমূলদের উষ্ণতা দিতে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
চাঁদপুরে ছিন্নমূলদের উষ্ণতা দিতে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদী বেষ্টিত চাঁদপুর জেলা শহরসহ পুরো এলাকায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে।

এই অবস্থায় শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন

নদীভাঙন কবলিত ও অন্যান্য ছিন্নমূল মানুষেরা।

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার তাদের মাঝে কম্বল বিতরণ করেছেন।

৩ ডিসেম্বর বুধবার রাতে চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট স্টেশন প্লাটফর্মে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৫০ জন ছিন্নমূল শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসকের হাত থেকে কম্বল পেয়ে শীতার্ত মানুষরা তাদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম.এন. জামিউল হিকমা।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।সাধারণ সম্পাদক কাদের পলাশ।

এছাড়াও জেলা ও সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার জানান, শীতকালে ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


তন্নী জুলিয়া ০৪-১২-২০২৫ ০২:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 149 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া