শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০৪-১২-২০২৫ ০৮:২৪ অপরাহ্ন |
চাঁদপুরের হাইমচর উপজেলায় আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) এবং মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমিত রায়।
প্রস্তুতিমূলক এই সভায় উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার বারেক বকাউল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোখলেছুর রহমান মুকুল, উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিত রায় এই দুটি জাতীয় দিবস সফলভাবে বাস্তবায়নের জন্য উপস্থিত সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করেন এবং আলোচনার ভিত্তিতে অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৪ ডিসেম্বর (শহীদ বুদ্ধিজীবী দিবস): সকাল ৯:০০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুষ্প অর্পণ করা হবে। এর পরপরই পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৬ ডিসেম্বর (মহান বিজয় দিবস): উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হবে।
সফলভাবে দিবসটি উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। এই উপকমিটিগুলোর মাধ্যমে দিবস দুটির সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া