শিরোনামঃ
তন্নী জুলিয়া ০৫-১২-২০২৫ ০৪:৫৭ অপরাহ্ন |
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) চাঁদপুরের ফরিদগঞ্জে পৌরসভা ও ১৫টি ইউনিয়নের দুই শতাধিক মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ এর উপস্থিতিতে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুমা মিলাদ মাহফিল ও দোয়া অনুুষ্ঠিত হয়।
এসময়ে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির কাজী, পৌর বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, বিএনপি নেতা মোহাম্মদ আলী মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পদিক মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহ্বায়ক মো. হাচান প্রমুখ।
এছাড়া দোয়া অনুষ্ঠানে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ করেন।
মলিাদ শেষে মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মমিন হোসেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া