শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০৫-১২-২০২৫ ১১:২২ পূর্বাহ্ন |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় হাইমচরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক খাঁন, সহ সভাপতি হাজী ইসহাক খোকন, মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ হারুনুর রশিদ গাজী, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন আখন, সরদার আবু তাহের, আঃ কুদ্দুছ মেহনতি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, আজিজুল হক বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক ছৈয়দ আহম্মেদ গাজী।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝি, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব জহির নিয়াজী, উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী, ছাত্রদলের সভাপতি ফয়সাল আখন, সাধারণ সম্পাদক মিলাদ মাঝি সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আলমগীর হোসেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া