শিরোনামঃ
মো. শাহজাহান মিজি ০৫-১২-২০২৫ ০৫:২২ অপরাহ্ন |
শুক্রবার (৫ ডিসেম্বর) চাঁদপুর শহরের ১৩ নং ওয়ার্ড মির্জাপুর জামে মসজিদের জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ মিজান খাঁনের উদ্যোগে এই দোয়া ও মোনাজাত আয়োজন করা হয়।
এসময় বক্তারা দোয়া মাহফিলে বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের প্রতীক। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় থাকার কারণে দেশবাসী উদ্বিগ্ন। ম্যাডামের রোগ মুক্তি ও সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে। দ্রুত আরোগ্য লাভের জন্য সবাইকে আল্লাহর কাছে দোয়া করবেন।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী মোহাম্মদ ফারুক খাঁন। তাছাড়াও মসজিদে আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবংএলাকার স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মির্জাপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ফারুকুল ইসলাম।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া