শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-১২-২০২৫ ১১:৩৪ অপরাহ্ন |
শনিবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ৬২০ জন কাব স্কাউটকে শাপলা কাব অ্যাওয়ার্ড এবং ২১২ জন স্কাউটকে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এর মধ্যে হাজীগঞ্জের এসএনবি ওপেন স্কাউটস গ্রুপ থেকে মোট ১৫ জন স্কাউট এই সম্মাননা অর্জন করেছে, যা এলাকাবাসী, শিক্ষক ও স্কাউট নেতৃবৃন্দের মধ্যে আনন্দের স্রোত বইয়ে দিয়েছে।
এসএনবি ওপেন স্কাউটস গ্রুপসহ সংশ্লিষ্ট ইউনিটের লিডাররা বলেন, ধারাবাহিক অনুশীলন, শৃঙ্খলা, দেশসেবার মানসিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের গুণাবলিই তাদেরকে এই অর্জনের দিকেনিয়ে গেছে।
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে স্কাউট নেতৃবৃন্দ আরও বলেন, সেবাই শ্রেষ্ঠ এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে স্কাউটরা সমাজ ও মানবতার কল্যাণে আরও বেশি কাজ করবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া