শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৯-১২-২০২৫ ০১:২৯ পূর্বাহ্ন |
যথাযোগ্য মর্যাদায় চাঁদপুর মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৮ ডিসেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় মুক্তিযুদ্ধের স্মারক ভাষ্কর্য অঙ্গীকার বেদীতে পুষ্কস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাস সরকার, পুলিশ সুপারের পক্ষে জেলা পুলিশ, জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয়তাবদী মুক্তিযোদ্ধা দল, গণপূর্ত অধিদপ্তর।
শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে জেলা প্রশাসক বেলুন উড়িয়ে দিবসের শুভসূচনা করেন।এর পূর্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে সংসদ থেকে সংসদ আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল আলম রবের নেতৃত্বে কয়েকশত মুক্তিযোদ্ধার অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়ে মুক্তিযুদ্ধের স্মারক ভাষ্কর্য অঙ্গীকার পাদদেশে এসে শেষ হয়।
সবশেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে সংসদ আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল আলম রবের সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমএনর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া