নারী নির্যাতন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ইউএনও অমিত রায়
২৫ মে, ২০২৬ ০২:৩০ পূর্বাহ্ন

  

নারী নির্যাতন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ইউএনও অমিত রায়

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১০-১২-২০২৫ ১২:০৮ পূর্বাহ্ন
নারী নির্যাতন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ইউএনও অমিত রায়

'নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি'- এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে হাইমচরে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় চারজন 'অদম্য নারী'কে সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়া সম্ভব।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আরফিন-এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামালের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মানোয়ার হোসেন মোল্লা, উপজেলা এনসিপির সমন্বয়কারী মোখলেসুর রহমান মুকুল, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মান্নান শিকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আবু জাফর, হাইমচর থানা এসআই সোহরাব হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা শেষে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা চারজন 'অদম্য নারী'কে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত 'অদম্য নারী'গণ হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন কারী নারী উপজেলার পূর্ব চরকৃষ্ণপুর গ্রামের নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে অবদান রেখেছে যে নারী পূর্ব চরকৃষ্ণপুর গ্রামের শাহিনা আক্তার, একই গ্রামের সফল জননী নারী ক্যাটাগরিতে সম্মাননা পেলেন শাহিনা আক্তার। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী নীলকমল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহাজাদী বেগম।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১০-১২-২০২৫ ১২:০৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 62 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া