শর্তের জালে প্রাথমিকের শিক্ষকরা, বেতন পেতে লাগবে উপস্থিতির প্রত্যয়ন
০১ জুন, ২০২৬ ০৩:২৪ পূর্বাহ্ন

  

শর্তের জালে প্রাথমিকের শিক্ষকরা, বেতন পেতে লাগবে উপস্থিতির প্রত্যয়ন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-১২-২০২৫ ০৮:৪০ পূর্বাহ্ন
শর্তের জালে প্রাথমিকের শিক্ষকরা, বেতন পেতে লাগবে উপস্থিতির প্রত্যয়ন
বার্ষিক পরীক্ষা না নিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলনের জেরে নতুন করে বিপদে পড়তে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। হঠাৎ করে অনেক শিক্ষককে বদলি করার পর এবার বেতন-ভাতা তোলার ক্ষেত্রে শর্ত দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষক ও কর্মকর্তাদের বেতন পেতে হলে কর্মস্থলে উপস্থিতির সঠিক প্রত্যয়ন থাকা অত্যাবশ্যকীয় ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী- কর্মস্থলে উপস্থিতির সঠিক প্রত্যয়ন ছাড়া কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী বেতন-ভাতা তুলতে পারবেন না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলামের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, অনেক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক নিজ কর্মস্থলের পরিবর্তে সংযুক্তিকৃত স্থানে দায়িত্ব পালন করলেও নিয়মিত উপস্থিত থাকেন না। ছুটি অনুমোদন ছাড়াই কেউ কেউ আইবাসের মাধ্যমে বেতন–ভাতা উত্তোলন করছেন, যা সরকারের আর্থিক ক্ষতি এবং কর্মচারী শৃঙ্খলা ব্যাহত করছে।

আদেশে আরও বলা হয়, সংযুক্তিকৃত কর্মস্থলে নিয়মিত উপস্থিতির উপযুক্ত প্রত্যয়ন সাপেক্ষে বেতন-ভাতা পরিশোধ করতে হবে। সংযুক্তিকৃত কোনো ব্যক্তি অনুমোদন ছাড়া অনুপস্থিত থাকলে এবং তারপরও বেতন উত্তোলন করা হলে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়/নিয়ন্ত্রণকারী কর্মকর্তা দায়ী থাকবেন বলেও জানানো হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-১২-২০২৫ ০৮:৪০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 83 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া