শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১২-১২-২০২৫ ১০:৪১ অপরাহ্ন |
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জেলার লাইসেন্সভুক্ত বেসরকারি হাসপাতালে প্যাথেডিন, মরফিন ও ন্যালবুফাইন ইনজেকশনের প্রয়োজনীয় ব্যবহার ও অপব্যবহার রোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) জেলা কার্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন, অর্থ ও পরিকল্পনা এবং চিকিৎসা ও পুনর্বাসন) মো. আবুল কালাম আজাদ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক জি. এম. শাহীনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, বিশেষ গুরুত্বপূর্ণ এই ইনজেকশনগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং অপব্যবহার রোধ এখন সময়ের দাবি। রোগীর প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ এবং কঠোর তদারকি অপব্যবহার কমাতে বড় ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তারা।
সভা শেষে প্রধান অতিথি মো. আবুল কালাম আজাদকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে তিনি জেলা কার্যালয়ে এসে পৌঁছালে সহকারী পরিচালক মো. মিজানুর রহমানসহ অধিদপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া