চাঁদপুরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
২৫ মে, ২০২৬ ০৬:৫৫ পূর্বাহ্ন

  

চাঁদপুরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১৪-১২-২০২৫ ০২:১৪ অপরাহ্ন
চাঁদপুরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
চাঁদপুরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ (১০–১৫ ডিসেম্বর ২০২৫) উপলক্ষে চাঁদপুরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, চাঁদপুরের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল মান্নান সরদার, কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব সুভাষ চন্দ্র রায়, সভাপতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, চাঁদপুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শেখ শাহির আহমেদ, সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, চাঁদপুর।

বক্তারা বলেন, ভ্যাট রাষ্ট্রীয় উন্নয়নের অন্যতম প্রধান উৎস। ভ্যাট ব্যবস্থাকে আরও সহজ ও জনবান্ধব করতে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি জরুরি। নিয়মিত ভ্যাট পরিশোধের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।

সেমিনারে ভ্যাট আইন, ভ্যাট পরিশোধ পদ্ধতি, অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ভ্যাট বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৪-১২-২০২৫ ০২:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 135 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া