মহান বিজয় দিবসে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের শ্রদ্ধাঞ্জলি ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রম
২৫ মে, ২০২৬ ০২:০৮ পূর্বাহ্ন

  

মহান বিজয় দিবসে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের শ্রদ্ধাঞ্জলি ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রম

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১৭-১২-২০২৫ ০১:৩৭ অপরাহ্ন
মহান বিজয় দিবসে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের শ্রদ্ধাঞ্জলি ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রম
মহান বিজয় দিবসে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের শ্রদ্ধাঞ্জলি ও প্রাথমিক কার্যক্রম

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের উদ্যোগে অঙ্গীকারের পাদদেশে পুষ্পস্তব অর্পণ করা হয়েছে। যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরীর নেতৃত্বে যুব সদস্যরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান খান আতাউর রহমান রিমন, সাবেক যুব প্রধান তাহমিনা আক্তার, বর্তমান যুব কমিটির উপ-যুব প্রধান-২ নুর মোহাম্মদসহ সংগঠনের অন্যান্য যুব সদস্যবৃন্দ।

এদিকে, জেলা প্রশাসন চাঁদপুরের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অঙ্গীকারের পাদদেশে পুষ্পস্তব অর্পণ কর্মসূচিতেও সার্বিকভাবে সহযোগিতা করে চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্থাটি।

অনুষ্ঠান চলাকালে চাঁদপুর জেলা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও যুব সদস্যরা সার্বক্ষণিক ফাস্ট এইড সেবা প্রদান করেন। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতিমূলক অবস্থান অনুষ্ঠানকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সহায়ক ভূমিকা রাখে।

নেতৃবৃন্দ জানান, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবতার সেবায় কাজ করাই রেড ক্রিসেন্টের মূল আদর্শ। ভবিষ্যতেও জাতীয় ও মানবিক সব কর্মসূচিতে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিট সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৭-১২-২০২৫ ০১:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 177 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া