সিএনজি চালকের মানবিকতায় থানায় আসে মোবাইলসহ ব্যাগ, পুলিশের মাধ্যমে মালিকের হাতে পৌঁছে দেওয়া হয়
২৫ মে, ২০২৬ ০৬:৫৫ পূর্বাহ্ন

  

সিএনজি চালকের মানবিকতায় থানায় আসে মোবাইলসহ ব্যাগ, পুলিশের মাধ্যমে মালিকের হাতে পৌঁছে দেওয়া হয়

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১৮-১২-২০২৫ ০৪:৪৩ অপরাহ্ন
সিএনজি চালকের মানবিকতায় থানায় আসে মোবাইলসহ ব্যাগ, পুলিশের মাধ্যমে মালিকের হাতে পৌঁছে দেওয়া হয়
সিএনজি চালকের মানবিকতায় থানায় আসে মোবাইলসহ ব্যাগ, পুলিশের মাধ্যমে মালিকের হাতে পৌঁছে দেওয়া হয়

চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট থেকে চাঁদপুর রুটে চলাচলের সময় সড়ক দুর্ঘটনায় মানবিক সহায়তা করতে গিয়ে এক মোবাইল কোম্পানির এসআর কোম্পানির ৫২টি বাটন ফোন সহ একটি ব্যাগ হারিয়ে ফেলেন। পরে একজন মানবিক সিএনজি চালক ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় ব্যাগটি প্রকৃত মালিকের হাতে পৌঁছে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে ঘটনাটি ঘটে। সেম্পনি মোবাইল কোম্পানির চাঁদপুর সদর এলাকার সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) মাহবুবুর রহমান বাবুরহাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে একটি সিএনজিতে যাত্রা করছিলেন।

পথে সামনে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে মানবিক দায়িত্ববোধ থেকে তিনি সিএনজি থেকে নেমে আহতদের সহায়তায় এগিয়ে যান। এ সময় অসাবধানতাবশত সিএনজির ভেতরে নিজের কোম্পানির ৫২ টি মোবাইলসহ ব্যাগটি রেখে যান। পরবর্তীতে সড়কে যানজট সৃষ্টি হলে সিএনজি চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে সিএনজি চালক মো. রাজু মানবিকতার পরিচয় দিয়ে মোবাইলসহ ব্যাগটি চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে যান এবং ডিউটি অফিসারকে বিষয়টি অবহিত করেন। ডিউটি অফিসার অসি তদন্ত কে অবহিত করলে ব্যাগে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে মালিকের সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে চাঁদপুর মডেল থানা পুলিশ ব্যাগটি প্রকৃত মালিক মাহবুবুর রহমানের হাতে তুলে দেওয়া হয়।

ব্যাগটি ফিরে পেয়ে এসআর মাহবুবুর রহমান চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও মানবিক সিএনজি চালক মো. রাজুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পুলিশের দ্রুত সহযোগিতা ও চালকের সততার কারণেই গুরুত্বপূর্ণ ব্যাগটি অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন।

এ ঘটনায় স্থানীয়রা মানবিক সিএনজি চালক ও পুলিশের দায়িত্বশীল ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৮-১২-২০২৫ ০৪:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 111 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া